সফটওয়্যারে মাইগ্রেশনে ৫দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে বেসরকারি পদ্মা ব্যাংক। মঙ্গলবার দিনগত রাত ১২ টা থেকে (২১ ডিসেম্বর) ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৫টা পর্যন্ত বন্ধ ব্যাংকিং লেনদেন হবে না।
এর আগে এই পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছিলো ব্যাংকটি।
মঙ্গলবার ( ২০ ডিসেম্বর) পদ্মা ব্যাংকের আবেদনে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের কাছে এই তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ জুন প্রতিষ্ঠিত হয় পদ্মা ব্যাংক। ২০১৬ সালে শত শত কোটি টাকা অনিয়ম দেখে ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক দেয় বাংলাদেশ ব্যাংক। ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের কারণে ২০১৭ সালে ব্যাংকটির চেয়ারম্যান মহিউদ্দীন খান আলমগীর তার পদ ছাড়তে বাধ্য হন ও ব্যাংকটির এমডি এ কে এম শামীমকে বাংলাদেশ ব্যাংক অপসারণ করে। এরপর ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক’ নামে আত্মপ্রকাশ করে ব্যাংকটি।